২ বিদেশিসহ তিন  ফুটবলার গ্রেফতার, ইয়াবা উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:২৭

এবার দুই বিদেশি ফুটবলারের কাছ থেকে সাড়ে সাত হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত আরেক বাংলাদেশি ফুটবলারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে নগরীর কর্ণফুলি শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ দুই বিদেশিকে প্রথমে গ্রেফতার করা হয়।  

 

গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশি ফুটবলার মো. মাসুদ (২৪) এবং দুই বিদেশীরা হলেন, ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ড। ফ্রাঙ্ক ও রিচার্ড বাংলাদেশের বিভিন্ন ক্লাবে ভাড়ায় ফুটবল খেলেন। আর মাসুদ বয়সভিত্তিক দলে এবং ঢাকার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন।  

 

বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকা থেকে ফ্রাঙ্ক ও রিচার্ডকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাসুদকে গ্রেফতার করা হয়।

 

ইত্তেফাক/ইউবি