আপনার রাশিফল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২১:৫২

মুহম্মদ আনিসুল হক

৫ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ২১ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ এবং ৮ জমাদিউল আউয়াল  ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার: শনি ও বুধ। শুভ রত্ন : নীলা ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)                        

ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। কোনো চুক্তি সম্পাদিত হতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শারীরিক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বড়ো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আকুকূল্য পেতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পেতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখতে না পারলে সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। মন ভালো থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সৃজনশীল কাজে সুফল পাবেন। ব্যবসাক্ষেত্রে যোগাযোগে সাফল্য পেতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহবোধ করবেন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিদ্যার্থীরা পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগানো সহজ হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন।