খুলনা অফিস
খুলনায় শনিবার সকালে দুর্বৃত্তদের লাঠির আঘাতে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহতের নাম কালি রানী (৭০)। তিনি খালিশপুর ২ নম্বর নেভিগেট এলাকার মৃত সনদ সেনের স্ত্রী।
খালিশপুর থানার ওসি (তদন্ত) সাবিরুল ইসলাম বলেন, ঐদিন কালি রানী বাসায় একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাসায় ঢুকে তাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি বলেন, কালি রানীর বাড়িতে কয়েক দিন ধরে সেনিটারি মিস্ত্রিরা কাজ করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এদের মধ্যে কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
