নাটোর প্রতিনিধি
নিখোঁজের সাত দিন পর শনিবার নাটোরের পাইকৈড়দোল থেকে শিশুর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হাসান আলী (১০)। সে সদর উপজেলার পাইকৈড়দোল গ্রামের মোজাহার আলী ছেলে।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম ও এলাকাবাসী জানান, গত ২৯ ডিসেম্বর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয় হাসান। অনেক খোঁজাখুঁজি করে পরিবার কোনো সন্ধান পায়নি। এরপর এলাকায় মাইকিং করা হয়। এ ব্যাপারে গত ২ জানুয়ারি সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। অবশেষে ঐদিন নিহতের বাড়ির অদূরে পাইকৈড়দোল কালীবাড়ির পেছনে একটি বাঁশ ঝাড়ের ভেতরে শিশুর মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
