রইক্ষ্যং ক্যাম্পে রোহিঙ্গার হাতে রোহিঙ্গা খুন

আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ২২:০০

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফের রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পে এক রোহিঙ্গার দার কোপে অপর রোহিঙ্গা নিহত হয়েছে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাংস্থ রইক্ষ্যং পুটিবনিয়া ক্যাম্পে মো. আলমের ছেলে আবু তৈয়বকে (৩৫) রশিদ আহমদের ছেলে ছৈয়দুল আমিন (৩০) ধারালো দা দিয়ে অতর্কিতে কোপ দেয়। উপস্থিত রোহিঙ্গারা আবু তৈয়বকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসি নাজমুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।