শীতার্ত মানুষের জন্য ‘মানবতার দেয়াল’

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

নিজের অপ্রয়োজনীয় ব্যবহারযোগ্য কাপড়  দেয়ালে ঝুলিয়ে রাখবে এবং সেখান থেকে গরীব মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় বেছে নিবে। ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দেয়ালের এরকম একটি অংশের নাম দেয়া হয়েছে ‘মানবতার দেয়াল’।  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য এই ‘মানবতার দেয়াল’ তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সমীরণ সরকারের পরিচালনায় বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সাবেক সহ-সম্পাদক মারুফ ভুঁইয়া, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মামুন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী প্রিতম আগারওয়ালের তত্ত্বাবধানে এই মানবতার দেয়াল তৈরি করা হয়েছে।