মোরেলগঞ্জে নৌকা মার্কার নির্বাচনী জনসভা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৫

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জ আওয়ামী লীগের নৌকা মার্কার পক্ষে বুধবার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত  নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, লায়ন সামছুল আলম প্রমুখ। সভায় ডা. মোজাম্মেল বলেন, বিজয়ের মাসে স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বিজয়ী করলে দেশে শান্তি বিরাজ করবে। শেখ হাসিনা সরকারের আমলেই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করা হয়েছে। দেশে উন্নয়ন হয়েছে। হতদরিদ্র বলতে এখন আর কেউ নেই। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো সকলে নৌকা প্রতীকে ভোট দেবেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর হোসেন বাদশা, জালাল উদ্দিন তালুকদার, আব্দুল হালিম জোমাদ্দার প্রমুখ।