শীতবস্ত্র মেলার আড়ালে অশ্লীল নাচ হাউজি

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৭:২৪

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সাতানী শেরপুর পুটিমারীতে অসহায়, দুস্থ শিল্পী ও কলাকুশলীদের সাহায্যের নামে মাসব্যাপী শীতবস্ত্র মেলার আয়োজন করা হয়েছে। কিন্তু এর আড়ালে অবাধে হাউজি খেলা ও অশ্লীল নাচ। এতে আকৃষ্ট হচ্ছে এলাকার উঠতি বয়সী কিশোর ও যুবারা। আয়োজকরা বলছে, আমাদের অনুমতি আছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাত নামলেই দুর দূরান্তের মানুষ হাউজি খেলতে ও অশ্লীল নাচ দেখতে দল বেঁধে আসছেন। শীতবস্ত্র মেলার নামে এসব অসামাজিক কার্যকলাপ মেনে নেওয়া যায় না।

সরেজমিনে, মেলায় ঢোকার মুখেই টানানো হয়েছে বিশাল তাবু। সন্ধ্যা থেকে বসছে হাউজির আসর। অন্যদিকে নাচের মঞ্চ। প্রবেশ মূল্য একশ থেকে দুইশ টাকা। এর চেয়ে ভয়াবহ হচ্ছে- আড়ালে চলছে যৌন ব্যবসা। 

আরও পড়ুন: মুরাদনগরে কিশোর গ্যাং আতঙ্ক

শীতবস্ত্র মেলা হলেও এখানে হাতেগোনা ২-৩টি শীতবস্ত্রের দোকান, পান, আচার ও পিঠার দোকান ছাড়া তেমন কিছুই নেই। 

স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে এসব বন্ধ হওয়া উচিত।

ইত্তেফাক/এসি