ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১৮:০৮

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম সৌরভ মাতুব্বর (১৭)। ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবী নামক বাসস্ট্যান্ডে রবিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। সৌরভ ভাঙ্গা উপজেলার পৌরসদরের ছিলাধরচর গ্রামের জামাল মাতুব্বরের সন্তান এবং এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল।

ভাঙ্গা হাই-ওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফ হোসেন জানায়, সৌরভ তার বন্ধু রাকিব হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে টেকেরহাটের দিকে যাচ্ছিল। সে সময় বিপরিতদিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই সৌরভ মারা যায়। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী রাকিব হোসেন গুরুতর আহত হয়। 

আরও পড়ুন: তালার শ্যামল মুখার্জী পেলেন পুলিশের সর্বোচ্চ পদক

দুর্ঘটনার পর স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ইত্তেফাক/নূহু