তালা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। রবিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শাকদহ নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী বাস (খুলনা মেট্রো-জ-০৪-০০৫৫) শাকদাহ ব্রিজে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ও পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চলায়।
আরও পড়ুন: মুরাদনগরে কিশোর গ্যাং আতঙ্ক
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ইত্তেফাক/এসি
