চট্টগ্রাম-১৪ আসন

ভোটের মাঠে সরব আওয়ামী লীগ, সংকটে এলডিপি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:৫৮

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম চৌধুরীর গণসংযোগ ও প্রচার-প্ররণা। প্রার্থী স্বস্ত্রীক ও দলের নেতা-কর্মীরা বিভিন্ন এলাকায় মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। এই আসনে চলছে আওয়ামী লীগের নির্বাচনী উত্সব। তবে বসে নেই ছোট দলগুলোও। তারাও চালিয়ে যাচ্ছে তাদের বিরামহীন প্রচারণা। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোট প্রার্থী শরীক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল অলি আহমদের ছাতা প্রতীকের সংকট কাটছে না। মনোনয়ন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত পোষ্টার কিংবা প্রচার-প্রচারণায় অনেক পিছিয়ে আছেন তিনি।

চন্দনাইশ পৌর এলডিপির সভাপতি আইনুল কবির বলেন, সরকার নির্বাচনে সুষ্ঠু পরিবেশের কথা বললেও কোথাও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রতিনিয়ত হামলা-মামলা, প্রচারণায় বাধা ও পুলিশের ভয়ে মাঠে নামতে পারছেন না তারা। তবে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে তাদের ছাতা প্রতীকই জয়লাভ করবে।