পলিথিন ব্যাগের বিকল্প...

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:২৫

 

কেউ বেতের বিশাল ঝুড়ি নিয়ে বাজার করতে যাচ্ছেন, কেউ প্লাস্টিকের ছোটো বা বড়ো বালতি নিয়ে শপিং মলে হাজির। কেউ বড়ো বস্তা নিয়ে পৌঁছে গেছেন। কেউ আবার কিছু না পেয়ে নিজের টি-শার্টকেই ব্যবহার করছেন জিনিসপত্র নিয়ে যেতে। একজন তো আবার স্কুটার নিয়েই ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়েছেন বিশ্বপ্রবাহ ডেস্ক

নতুন বছর থেকে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ হয়ে গেছে থাইল্যান্ডে। ফলে বাজার করতে বেরিয়ে সেই পলিথিনের ব্যাগের বিকল্প খুঁজে নিয়েছেন মানুষজন। আর সেই বিকল্পের কয়েকটি নমুনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। প্রচুর মানুষ তাদের এই ‘বিকল্পে’র সঙ্গে তোলা নিজেদের ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

‘রভ মাইরা’ নামে একটি ফেসবুক পেজে এমন অনেকগুলো ছবি সংগ্রহ করে আপলোড করা হয়েছে। সেখানে কাউকে দেখা যাচ্ছে, বেতের বিশাল ঝুড়ি নিয়ে বাজার করতে যাচ্ছেন, কেউ প্লাস্টিকের ছাটো বা বড়ো বালতি নিয়ে শপিং মলে হাজির। কেউ আবার বড়ো বস্তা নিয়ে পৌঁছে  গেছেন। কেউ আবার কিছু না পেয়ে নিজের টি-শার্টকেই ব্যবহার করছেন জিনিসপত্র নিয়ে যেতে। একজন তো আবার স্কুটার নিয়েই ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়েছেন। প্রয়োজনীয় সামগ্রী বেছে বেছে স্কুটারের সামনের অংশে জমা করছেন। একজন তো আবার মাছধরা জাল নিয়ে পৌঁছে গেছেন দোকানে। কেউ আবার স্যুটকেস বা ছোটো ঠেলাগাড়ি নিয়ে দোকানে যাচ্ছেন। কিনে নিয়ে যাচ্ছেন নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। অনেকেই এমন সব ‘অদ্ভুত ব্যাগে’র সঙ্গে তাদের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ আবার খালি হাতেই জিনিস কিনে বাড়ি ফিরছেন, সে ছবিও পোস্ট হয়েছে ফেসবুক পেজটিতে। প্রচুর ফেসবুক ইউজার ছবিগুলো লাইক, শেয়ার করেছেন। এত দিনের অভ্যাস ছাড়তে কষ্ট হওয়ায় কেউ কেউ ক্ষুব্ধ হলেও বেশির ভাগ মানুষই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ২০২২ সালের মধ্যে সিঙ্গল ইউজ পলিথিন ব্যাগের ব্যবহার ও তার থেকে তৈরি হওয়া সমস্যার পুরোপুরি সমাধান করতে চায় থাইল্যান্ড সরকার।