জুরাইনে ট্রেনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:২৭

ইত্তেফাক রিপোর্ট  

রাজধানীর জুরাইনে ট্রেনের ধাক্কায় ইদ্রিস আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জুরাইন রেলগেটের অদূরে রেললাইন পার হতে গিয়ে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় আহত হন ইদ্রিস আলী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর সোয়া ১২টায় চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। তবে কেরানীগঞ্জের হাসনাবাদে থাকতেন। মাটি কাটার কাজ করতেন তিনি।