পাকুন্দিয়ায় ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২১:৪২

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৬৫ পিস ইয়াবাসহ রুহুল আমিন (৪৮) নামে একজনকে গ্রেফতার করছে র্যাব-১৪। শনিবার সন্ধ্যায় উপজেলার চরকাওনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি চরকাওনা মোড়লবাড়ি গ্রামে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বিএনএম শোভন খান জানান। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় একটি মামলা করা হয়েছে।