সৈয়দ খালেদুল আনোয়ার তার সাথে ভাই আমার ছিল এককালে খুব পেয়ার এখন আমায় ভুলেছে সে কারণ দামি চেয়ার। আমার বাড়ির পাশ দিয়ে সে হাঁকিয়ে যায় গাড়ি একটিবারও আসে না তার গাড়ি আমার বাড়ি। এখন আমি খুব সাধারণ পকেট গেছে ক্ষয়ে ঘুণ ধরেছে জং ধরেছে বন্ধু পরিচয়ে।