শেখ হাসিনার সাহস আছে, ইমান আছে --------- পরিকল্পনা মন্ত্রী

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ২২:০৬

পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাজ গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য। হাওর বাঁওড়ের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে তার ভালো কাজে সহায়তা করতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস আছে, ইমান আছে ও শেখ হাসিনার দূরদৃষ্টি আছে। সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সুনামগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।

গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-২ আসনের এমপি ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার প্রমুখ।