লিবিয়ায় একটি মিলিটারি একাডেমিতে বোমা হামলায় ৩০ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। শনিবার রাজধানী ত্রিপোলির আলহাদবা মিলিটারি একাডেমিতে এই হামলার ঘটনা ঘটে। গতকাল ত্রিপোলি ভিত্তিক সরকার এই তথ্য জানিয়েছে। বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে সরকার জানিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গত এপ্রিল থেকে বিভিন্ন সময় হামলার শিকার হচ্ছে। এদিকে লিবিয়ায় তুরস্কের সেনা পাঠানোর সিদ্ধান্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে আরো বাড়িয়ে দিতে পারে বলে আশংকা করা হচ্ছে। -রয়টার্স
