গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত  

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৬:০৪

গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র রুমেন শেখ (২০) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায়  ঢাকা-বেনাপোল মহাসড়কের কাশিয়ানী উপজেলার কালনা ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমেন শেখ কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের আবুল শেখের ছেলে। তিনি খুলনা বিএল কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, রবিবার বিকেলে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন রুমেন। কালনা ঘাট থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের স্পিড ব্রেকারে ধাক্কা লাগে। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান রুমেন। তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নানক

ইত্তেফাক/কেকে