রাজধানীর কুর্মিটোলা এলাকায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ঢামেকের প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সালমা রউফকে আহ্বায়ক করে সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, ধর্ষণের শিকার ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার আগে থেকে শ্বাসকষ্ট ছিল। তবে এখন তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সে মানসিকভাবে বিপর্যস্ত।
ইত্তেফাক/জেডএইচ
