পাবনায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৮:১৫

সোমবার পাবনার আমিনপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। তার নাম রাব্বি (১৬)। রাব্বি একটি মোটরসাইকেলে আরোহী ছিল। বিকেল সাড়ে চারটায় আমিনপুর থানার নগরবাড়ী- বগুড়া মহাসড়কের শিবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি বেড়া উপজেলার হরিনাথপুর গ্রামের হারেছ আলীর ছেলে। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মোটরসাইকেলে করে ৪ যুবক নগরবাড়ী থেকে কাশীনাথপুরে আসছিলো। হরিনাথপুরে মসজিদের কাছে এসে একই দিক থেকে আসা ট্রাকের (নং ঢাকা মেট্রো ট- ১৮৭৭৯৯) সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল অরোহী রাব্বি ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে চলে যায়। চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

ওসি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/নূহু