নো টি স

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৯:০৪

ক্যাটস আই

শীতকাল উপলক্ষে বিভিন্ন ডিজাইনের হুডি ও সোয়েটার এনেছে ক্যাটস আই। এসব পোশাকের রং, কাপড়, ডিজাইন ও প্যাটার্নে আছে বৈচিত্র্য। এছাড়া ট্রেন্ডি তরুণদের কথা মাথায় রেখে ক্যাটস আই সোয়েটারের নেক লাইনে এনেছে নতুনত্ব। টার্টেল নেক (কচ্ছপ গলা), শার্ট কলার বা গোল গলার সোয়েটারগুলো তারুণ্যের ফ্যাশনে আনবে গতি। শীত তাড়াতে ক্যাটস আইয়ের হুডি বা সোয়েটারগুলো ক্যাজুয়াল, তবে মিলছে সাশ্রয়ী দামে। 

০০০

পেয়ালা ক্যাফেতে নতুন খাবার

গত বছরের শেষে পেয়ালা ক্যাফে নতুন চমক নিয়ে এলো বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে। গত ২৪ ডিসেম্বর সকাল ১১টায় পেয়ালা ক্যাফেতে অনুষ্ঠিত হয় একটি সাংবাদিক সম্মেলন। যেখানে তারা তাদের নতুন ব্রাঞ্চের উদ্বোধন করেন। এখানে তাদের বিশেষ খাবারের মেন্যুতে আছে ছোট চিকেন ওয়ারপ, ছোট সালাদ ওয়ারপ, এগ কাটসু সেন্দো। এছাড়াও বিভিন্ন প্রকারের কেক, চা, কফি, স্নাক্স তো আছেই।

০০০

বৃহন্নলার ভিন্ন উদ্যোগ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে একীভূত সমাজ গড়ার স্বপ্ন নিয়ে গড়ে ওঠা সংগঠন ‘বৃহন্নলা’। প্রতি বছরের মতো তারা এবারও আয়োজন করেছে দেশের ইতিহাসে প্রথমবার ভিন্নধর্মী একটি ভ্রমণের। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছে ঢাকা শহরের ২৫ জন তৃতীয় লিঙ্গের সদস্য। তৃতীয় লিঙ্গের সদস্যদের প্রতি সমাজের মানুষের ভ্রান্ত ধারণা দূরীকরণ, সামাজিক সম্পর্কের উন্নয়ন, তাদের মধ্যে আত্মবিশ্বাস সঞ্চার, সবার জন্য প্রবেশগম্য পরিবেশ নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য ‘বৃহন্নলা’র সকল কার্যক্রমের অংশ হিসেবেই মূলত এই একীভূত ভ্রমণের আয়োজন করেছে। এই একীভূত ভ্রমণের লক্ষ্য হলো তৃতীয় লিঙ্গের মানুষের জন্য জেন্ডার সংবেদনশীল সামাজিক পরিবেশ নিশ্চিত করা। এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডিআইজি হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন বৃহন্নলার উপদেষ্টা ড. মাহাবুবুর রহমান। কক্সবাজার সমুদ্রসৈকতে গত বুধবার এই সংগঠনের সদস্যরা পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করে। পরদিন লাবণী বিচে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা অংশ নেয়। এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক।

০০০

মারজিন

মারজিনে বেশ কিছু নতুন উলেন জ্যাকেট কালেকশন রাখা হয়েছে। উলেন প্রোডাক্টগুলোর সুতার মধ্যে রয়েছে অ্যাকরেলিক ও কটন। নকশায় বৈচিত্র্য ও আরামদায়ক ম্যাটেরিয়ালসে তৈরি মেয়েদের কালেকশনে রয়েছে লং উলেন জ্যাকেট, ট্রেন্ডি সোয়েটার ও স্পানটেক্স টুইল ও ডেনিম ফেব্রিকে লেডিস প্যান্ট। হালকা শীতের জন্য রয়েছে নিট ফেব্রিকের টপস ও পাতলা উলেনে তৈরি আউটার ওয়্যার। এছাড়া রয়েছে উইন্টার ও ফল কালেকশনের জন্য ডায়মন্ড ও ডাবল জর্জেটে ট্রেন্ডি কামিজ ও টপস। ছেলেদের জন্য রয়েছে ফুল স্লিভ কটন উলেন থ্রেডে কমফোর্ট সোয়েটার।

০০০

জেন্টল পার্ক

শীত ফ্যাশনের বর্ণিলতার প্রভাব তরুণদের মাঝে স্পট। তারুণ্যের সেই ফ্যাশনধারাকেই অনুসরণ করে ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক। তাদের স্টোরে থাকছে শীত তাড়ানোর বৈচিত্র্যপূর্ণ ফ্যাশন পণ্য। রং, স্ট্রাইপ ও প্যাটার্ন ভিন্নতার ব্লেজারের থাকছে প্রিমিয়াম কালেকশন। বাইকার জ্যাকেট, পিউর লেদারের জ্যাকেট, ফ্লিস কাপড়ের হুডিসহ থাকছে ইয়ার্ন বৈচিত্র্যের সোয়েটারও। হালকা বা ভারি শীত পোশাকের পাশাপাশি থাকছে সাশ্রয়ী ফ্যাশন অনুষঙ্গও।  

০০০

সাজগোজে ফিমেল ফ্র্যাগরেন্স লাইন অসাম

 

রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সম্প্রতি একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সাজগোজে বিখ্যাত ফ্র্যাগরেন্স ব্র্যান্ড অসাম অফিসিয়ালি অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিনি কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের ইন্টারন্যাশনাল ডিরেক্টর সমীর ভট্টাচার্য, কান্ট্রি ম্যানেজার আহসান পারভেজ খন্দকার, সাজগোজের কো-ফাউন্ডার ও সিইও নাজমুল শেখ। আরো উপস্থিত ছিলেন অসামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেমসহ অনেক তারকা, বিভিন্ন বহুজাতিক কোম্পানির কর্পোরেট ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। জমকালো ফ্যাশন শোর মাধ্যমে উপস্থিত দর্শকদের সামনে অসাম লঞ্চ করা হয়। ফ্যাশন শোটিতে কোরিওগ্রাফার এবং অর্গানাইজার ছিলেন ফয়সাল তুষার ও তার অ্যাজেন্সি সাফির। তানশা বাই সাদিয়া জামান তুশি ড্রেস এবং অ্যাক্সেসরিজ, পিয়া’স বিউটি এসেনশিয়ালস বাই পিয়া জামান মেকওভারে এবং ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ই টুয়েন্টিফোর ইভেন্টস।

০০০

সারা

সারার শীতকালীন আয়োজনে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি রয়েছে শিশুদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। এ সকল পোশাকের মধ্যে আছে ম্যানজ অ্যান্ড ওমেন্স বোম্বার জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম শাল, ডেনিম টপস অ্যান্ড কুর্তি, লেদার জ্যাকেট, ম্যানজ অ্যান্ড ওমেন্স কুইল্টেড ভেস্ট, ম্যানজ অ্যান্ড ওমেন্স পাফার জ্যাকেট, বিভিন্ন রকমের হুডি, ম্যানজ ক্যাজুয়াল ব্লেজার, ফ্ল্যানেল শার্টস, ফ্ল্যানেল স্কার্ফ, কিডস পাফার জ্যাকেট ও কিডস হুডিজ। সারার আয়োজনে আরো থাকছে শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি-শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস অ্যান্ড গার্লস, জিন্স ফর ম্যানজ অ্যান্ড বয়েজ, পোলো টি-শার্ট, পাঞ্জাবি। 

০০০

রেনেসাঁ হোটেলের আনুষ্ঠানিক উদ্বোধন

 

আন্তর্জাতিক লাইফস্টাইল হোটেল ব্র্যান্ড রেনেসাঁর সম্প্রতি উদ্বোধন হয়েছে ঢাকার গুলশানে। এর মাধ্যমে এদেশে পা রাখল রেনেসাঁ হোটেলস, যেটি দেশে আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড হিসেবে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল পোর্টফোলিওকে আরো বর্ধিত করল। ২১১টি রুমবিশিষ্ট রেনেসাঁয় বাংলাদেশের সংস্কৃতি নতুন রূপে তুলে ধরা হয়েছে, যেটি সমসাময়িক স্টাইল এবং স্থানীয় সংস্কৃতির সংমিশ্রণে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর শাপলা আকার ফুটিয়ে তোলা কার্পেট এবং স্থানীয় হস্তশিল্পের মাধ্যমে প্রস্তুত করা বুননচিত্র রুমগুলিকে বাড়তি আকর্ষণ প্রদান করেছে। দৃষ্টিনন্দন  লবি, রেস্তোরাঁ এবং স্থানগুলোর ডিজাইন এই হোটেলের স্থানীয় সংযোগকে আরো জোরালো করেছে।

০০০

ডাব্লিউ পিপি আই অ্যাওয়ার্ড পেল আর্টল্যান্ড

বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে ইতিমধ্যেই সবার নজর কেড়েছে আর্টল্যান্ড। ফটোগ্রাফির উপর বেশ কিছু অ্যাওয়ার্ড ও আছে প্রতিষ্ঠানটির। তবে এবার তারা অর্জন করেছে ইন্টারন্যাশনাল ডাব্লিউ পিপি আই অ্যাওয়ার্ড। ওয়েডিং সিনেমাটগ্রাফির বিভাগে পেয়েছে এই অ্যাওয়ার্ড। ওয়েডিং ফটোগ্রাফির পাশাপাশি ওয়েডিং সিনেমাটগ্রাফি নিয়ে অনেকদিন ধরেই কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। ডাব্লিউ পিপি আই পেশাদার-অপেশাদার ও উদীয়মান ফটোগ্রাফি ও সিনেমা নির্মাতাদের জন্য আন্তর্জাতিক একটি আয়োজন। আর্টল্যান্ড ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফিসহ নানা সেবা দিয়ে যাচ্ছে পুরো দেশে। একঝাঁক তরুণ ফটোগ্রাফার কাজ করছেন এখানে। ঢাকা ও চট্টগ্রামে রয়েছে এর অফিস।

০০০

বিশ্বরঙ-এর ২৫ বছর পূর্তি

১৯৯৪ সালে সময় রাঙানোর ব্রত নিয়ে যাত্রা শুরু করে গত ২০ ডিসেম্বর বিশ্বরঙ অতিক্রম করল ২৫ বছর। আর দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির প্রথম সারিতে স্থান করে নিয়েছে এই সময়ে। ২৫ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের প্যারাডাইস ক্যাসলের ব্যাংকুইট হলে আয়োজন করা হয়েছিল এক জমকালো অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন মডেল সাদিয়া ইসলাম মৌ, নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা, বিশ্বরঙের কর্ণধার ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাসহ বিশ্বরঙ পরিবারের সবাই। অনুষ্ঠানটি সুরের মূর্ছনায় মাতিয়ে তোলেন এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজিব ও প্রোমি।

০০০

ঐতিহ্যের ধারাবাহিকতায় ২৫ বছরে রঙ বাংলাদেশ

স্বপ্নময় এই উদ্যোগের সূচনা ১৯৯৪ সালে নারায়ণগঞ্জে। এরপর অতিবাহিত হয়েছে ২৫ বছর। দেশের ফ্যাশন অনুরাগীদের ভালোবাসায় শাখা ছড়িয়েছে দেশের নানা প্রান্তে। ২০১৫ সালে আঙ্গিক পরিবর্তন এলেও দিশাহীন হয়নি, বরং একঝাঁক নিবেদিতপ্রাণ কর্মীর নিরলস প্রচেষ্টায় নবরূপে, নব কলেবরে আরো বিকশিত হয়েছে রঙ বাংলাদেশ। গত ২০ ডিসেম্বর নারায়ণগঞ্জের নম পার্কে ২৫ বছর পূর্তি অনুষ্ঠান পালন করে রঙ বাংলাদেশ। জন্মদিন উপলক্ষে সকল কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের নিয়ে কেক কাটেন রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস।