চুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

গত বুধবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের আয়োজনে পুরকৌশল খাতের অগ্রগতি শীর্ষক তিন দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসিই-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বর্তমান অগ্রগতি বিষয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করেন পুরকৌশল বিভাগের প্রভাষক অপু চন্দ্র দেবনাথ। এবারের কনফারেন্সে বাংলাদেশসহ ১০টি দেশের যন্ত্রকৌশল বিষয়ের অন্তত কয়েকশ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল এবং উদ্যোক্তাগণ অংশগ্রহণ করছেন। এতে পুরকৌশল সম্পর্কিত ৬টি বিষয়ে মোট ২৩টি সেশনে ১৮৭টি প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে।