প্রতি রবি, সোম, মঙ্গল এবং বুধবার নাগরিক টিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘জঙ্গলে গণ্ডগোল’। উজ্জল মাহমুদ ও বিথী আক্তারের যৌথ রচনায় এবং উজ্জল মাহমুদের পরিচালনায় ‘জঙ্গলে গণ্ডগোল’ দেখা যাবে রাত ৯টা ৩০ মিনিটে। অভিনয় করেছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, উর্মিলা, মুনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই প্রমুখ।
‘জঙ্গলে গণ্ডগোল’-এর কাহিনিতে দেখা যাবে শ্রীমঙ্গল শহরে রাকিব হোসেন রাকু নামের বেকার এক যুবক পরিচিত তার বিকট শব্দের পঞ্চাশ সিসির মোটর সাইকেলটির জন্য। সাইকেলটি দেখতেও বিদঘুটে। তবে সাইকেলটি রাকু নিজে চালায় না। চালক হিসেবে থাকে এলাকার ছোট এক ভাই। শ্রীমঙ্গলে পর্যটক হিসেবে আসে একটি পরিবার। তারা এসেই ডাকাতের কবলে পড়ে। এই ডাকাত দলের সর্দার আবার মজার। মূলত এখান থেকেই গল্পের শুরু হয়।
