‘গুরুতর’ সাইবার হামলার শিকার অস্ট্রিয়া

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২০:৪৩

 বিবিসি

সাইবার হামলার শিকার হয়েছে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ধারণা করা হচ্ছে, হামলাটি চালিয়েছে অন্য কোনো দেশ। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হামলার গুরুত্ব বিবেচনা করে ধারণা করা হচ্ছে হামলার পেছনে অন্য কোনো ‘রাষ্ট্রীয় সত্তা’ রয়েছে।

রবিবার রাত থেকে এই হামলা শুরু হয়েছে বলে জানানো হয়। হামলাটি কয়েক দিন ধরে চলবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

একই দিন রক্ষণশীল দলের সঙ্গে জোট বাঁধতে সমর্থন দিয়েছে অস্ট্রিয়ার গ্রিন পার্টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামলাটি দ্রুত শনাক্ত করা গেছে এবং তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে জরুরি সব ব্যবস্থা নেওয়া হলেও শতভাগ সুরক্ষা দেওয়া সম্ভব নয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। ২০১৮ সালের মার্চ মাসে গুরুতর সাইবার হামলার শিকার হয় জার্মান সরকারের আইটি নেটওয়ার্ক। জার্মানিতে ঐ হামলায় ফ্যান্সি বিয়ার নামের রাশিয়ান একটি হ্যাকার দলকে দায়ী করা হয়েছে। ২০১৫ সালে জার্মান সংসদে একই ধরনের সাইবার হামলার জন্যও দলটিকে দায়ী করা হয়।