বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস খাবে ৩ লাখ ২৮ হাজার শিশু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২১:৫৮

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আগামী ১১ জানুয়ারি ৩ লাখ ২৮ হাজার ৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ৯টি উপজেলায় ১ হাজার ৭৯১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ টিকা খাওয়ানো হবে। সোমবার সকালে বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক ওয়ারিয়েন্টেশনে বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ এ তথ্য জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মহিউদ্দীন আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী প্রমুখ।