প্রকৃত আসামিদের বিচার দাবিতে স্মারকলিপি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:০১

ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলা

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর জুয়াড়ি সন্ত্রাসী হামলার ঘটনায় মূলহোতারা গ্রেফতার না হওয়ায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকরা। সোমবার বেলা ১২টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইনের হাতে তারা স্মারকলিপিটি তুলে দেন। অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি দিয়েছে সুজন ও পিস প্রেসার গ্রুপ ভূঞাপুর শাখা। প্রেসক্লাবের পক্ষে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আতোয়ার রহমান মিন্টু, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম কিসলু, আব্দুর রশিদ তালুকদার, সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ।