ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের ঝিনাইগাতীতে ইজিবাইকের চাপায় পিষ্ট হয়ে সানজিদা (৮) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয় থেকে নতুন বই নিয়ে নানীি সাথে বাড়ি ফিরছিল সে। সানজিদা স্থানীয় ইকরা ন্যাশনাল ইসলামী একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী ও খৈলকুড়া গ্রামের সামছুল হকের মেয়ে। জানা যায়, ব্রিজপাড় এলাকায় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতরভাবে আহত হয় সানজিদা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
