চান্দিনায় তিন ডাকাতকে পিটুনি

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:০৩

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

চান্দিনা উপজেলায় পুলিশ পরিচয়ে ডাকাতির সময় তিন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে পুলিশ পরিচয়ে ভুয়া আইডি কার্ড উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, তিন ডাকাতকে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। এ সময় তাদের এক জনের কাছ থেকে একটি পুলিশের ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।