হবিগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা তাফাজ্জুল হকের ইন্তেকাল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:১১

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ তথা দেশের শীর্ষ স্থানীয় আলেমে দ্বীন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক (৮৪) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। গত রবিবার বিকাল সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেন। হবিগঞ্জ জামেয়া ইসলামিয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসা, হবিগঞ্জ তেতৈয়া মাদানীনগর মহিলা টাইটেল মাদ্রাসা, নুরুল হেরা জামে মসজিদসহ বহু ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা তাফাজ্জুল হকের মৃত্যুতে হবিগঞ্জে শোকের ছায়া নেমে আসে। আল্লামা তাফাজ্জুল হক এর নামাজে জানাজা গতকাল সোমবার উমেদনগর টাইটেল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ ও নিকটবর্তী জেলাগুলোর লক্ষাধিক মুসল্লি নামাজে জানাজায় শরীক হন।