পিপিএম পদক পেলেন সহকারী পুলিশ সুপার খায়রুল

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:৪৪

সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পিপিএম বার পদক পেয়েছেন নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান। গতকাল রবিবার বেলা সাড়ে ১০টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ পিপিএম বার পদক পেয়েছেন এই সহকারী পুলিশ সুপার । তিনি বর্তমানে নরসিংদী জেলায় সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। গত বছর নরসিংদী রায়পুরার সার্কেল এসপি থান্ডার খায়রুল হাসান ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন।

আরও পড়ুন: মেধাবী প্রতিবন্ধীকে ধানের বস্তা বললেন প্রধান শিক্ষক !

প্রতিবছর মতো এবারও পুলিশ সপ্তাহ উপলক্ষে চারটি ক্যাটাগরিতে ১১৮ পদক দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা)’ এবং ৫৬ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ দেওয়া হয়েছে ।

ইত্তেফাক/আরআই