রামুতে প্রয়াত পণ্ডিত সত্যপ্রিয় মহাথের প্রতি চিফ হুইপের শ্রদ্ধা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ২২:৫১

একুশে পদকে ভূষিত, বৌদ্ধদের অন্যতম ধর্মীয়গুরু রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন এমপি। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ এমপি, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, বাংলাদেশ ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক শফিকুর রহমান, তালুকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাসান তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় তারা প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর মরদেহের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া উপস্থিত ছিলেন।