ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া

তলব করলে সিনেটে সাক্ষ্য দেবেন বোল্টন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০০:৫২

সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, তাকে তলব করলে সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ায় সাক্ষ্য দেবেন। গতকাল এক বিবৃতিতে তিনি এই তথ্য জানান। এদিকে সিনেট জুডিশিয়ারি কমিটির প্রধান বলেছেন, খুব শিগগিরই অভিশংসন প্রক্রিয়া শুরু করা হবে এবং এই মাসের মধ্যে শেষ করা হবে। প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু সিনেটে এখনো নতুন প্রস্তাব পাঠানো হয়নি। -রয়টার্স