গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের বায়োগ্যাস প্লান্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম শাওন (৩৭) বলে জানা গেছে। সে ওই গ্রামের সাবু মিয়ার ছেলে এবং স্থানীয় কোমরপুর বাজারের ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, ৬ জানুয়ারি রাত থেকে শাওনের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির এক পর্যায়ে সকালে এ লাশ উদ্ধার করা হয়। মরদেহটি ইট দিয়ে প্লান্টের হাউজে ডুবিয়ে রাখা হয়েছিল।
আরও পড়ুন: আড়াইহাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএএম
