লুকিয়ে রাখুন ফেসবুক প্রোফাইলের তথ্য

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:১৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের অ্যাকাউন্টের সুরক্ষা আরও বাড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মার্কিন প্রতিষ্ঠানটি নতুন করে অ্যাকাউন্টের সুরক্ষায় চারটি ফিচার এনেছে। এসব ফিচারে নিয়ন্ত্রণ করা যাবে ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য কিভাবে ব্যবহার হচ্ছে সে বিষয়টি। যদিও এসব ফিচার অনেক আগেই এনেছে ফেসবুক। ২০১৪ সাল থেকে অ্যাকাউনেটটর সুরক্ষায় এমন ফিচার থাকলেও নতুন করে এর পরিধি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

এসব ফিচারের মধ্যে আছে ‘হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার’ ফিচার। এই ফিচারে ব্যবহারকারী দেখতে পারবেন তার প্রোফাইলের তথ্য, যেমন-ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস, এমন কি পোস্ট কে দেখলো তা জানা যাবে। ‘হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিউর’ ফিচারে অ্যাকাউন্টকে আরও সুরক্ষিত করতে পাসওয়ার্ড আরও বড় করতে এবং লগইন করার ক্ষেত্রে সতর্ক করবে।