এনায়েতপুরে তাঁত শ্রমিকের লাশ উদ্ধার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২১:১০

g চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াকুব আলী (২০) নামে এক তাঁতশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে খুকনী আটারদাগ টাকিমারা বিলের সরিষাখেতে লাশটি পাওয়া যায়। এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার ইয়াকুব কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।