নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার লাধুরচর চকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে নয়ন মিয়া নামের এক ভেকু চালককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুর রহমান খাঁন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত নয়ন আড়াইহাজার উপজেলার নেয়াদ্দা গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খাঁন জানান, লাধুরচর চকে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের এক সদস্য ইজারা ছাড়াই কৃষকের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল।
