বনানীতে নৌবাহিনীর সদস্য নিখোঁজ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ০০:২২

রাজধানীর বনানী এলাকা থেকে শেখ সোহাগ হোসেন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনি নৌবাহিনীর হাজী মহসিন ঘাঁটিতে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাজী মহসিন ঘাঁটি থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। এ ব্যাপারে নিখোঁজের বাবা শেখ বাবলু হোসেন বলেন, সন্ধ্যায় যখন বের হয়ে যায়, তখন তার পরনে ছিল পাঞ্জাবি-পায়জামা। হাতে একটি শপিং ব্যাগ ছিল। সাতক্ষীরার সদর থানার লাফসা গ্রামে তাদের বাড়ি। কেউ যদি তার সন্ধান পায় তাহলে ০১৭৯১-৭৬৭৯৬৮ নম্বর অথবা নৌবাহিনীর হাজী মহসিন ঘাঁটি অথবা নৌবাহিনী সদর দপ্তরে জানানোর অনুরোধ করেছেন।