ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় কাভার্ডভ্যান চাপায় সোহাগ হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
সোহাগ উপজেলার রানীনগর গ্রামের ইসাহাক বিশ্বাসের ছেলে ও গাড়াগঞ্জ জিন্না আলম কলেজের ২য় বর্ষের ছাত্র।
এসআই মাহফুজুর রহমান জানান, সকালে ওই কলেজছাত্র মোটারসাইকেলযোগে বাড়ি থেকে গাড়াগঞ্জ আসছিলেন। বড়দাহ কুমার নদের নতুন ব্রিজে উঠার মুহুর্তে ঝিনাইদহগামী একটি কাভার্ডভ্যান থাকে চাপা দেয়। ঘটনাস্থলে ছাত্রটি মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/আরকেজি
