নেত্রকোনা সদর উপজেলার বালি বাজারে হুমায়ুন রশিদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী লরি চাপায় নিহত হন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি সদর উপজেলার বায়রাউরা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি আটপাড়া উপজেলায় ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং শাখায় কাজ করতেন।
নেত্রকোনা থানার পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন মোটরসাইকেলে লক্ষিগঞ্জ বাজারে যাবার পথে বালি বাজারে পৌঁছাতেই একটি পণ্যবাহী লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
নেত্রকোনা থানার ওসি তাজুল ইসলাম বলেন, লরি চালক পলাতক রয়েছেন। লরিসহ চালককে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
