বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ সিরাজুল হক মারা গেছেন

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৫:৪১

বিশিষ্ট শিল্পপতি ড. সৈয়দ সিরাজুল হক মারা গেছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮ টা ৩০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, নাতি-নাতনি ও অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাদ আসর রাজধানীর গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা সম্পন্ন হবে।

ড. হক ১৯৩৬ সালের ২৬ শে ডিসেম্বর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার জীবনের সিংহভাগ সময়ই চট্টগ্রামে কেটেছে যেখানে তিনি তার ক্যারিয়ার শুরু করেন।

আরও পড়ুন: ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮০ মার্কিন সেনা, দাবি ইরানের

সিরাজুল হক একাধারে সি পার্ল শিপিং লাইন লিমিটেড, ফ্লেমিংগো শিপিং লাইন লিমিটেড, সালেহ স্টীল ইন্ডাস্ট্রিজ, সালেহ রি-রোলিং মিলস লিমিটেড, বিমুন্ড অ্যাপারেলস লিমিটেড, ভেনগার্ড গার্মেন্টস ও ভেনগার্ড স্টীল লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

এছাড়াও তিনি ইউনিয়ন ইনস্যুরেন্স লিমিটেড এ কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান, বাংলাদেশ কমার্স ব্যাংক এর প্রাক্তন পরিচালক ও বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ছিলেন।  

ইত্তেফাক/এএএম