নেত্রকোনার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান দি হলি চাইল্ড কিন্ডার গার্টেনের ২ দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী উত্সব উপলক্ষে ২৫টি ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। ২ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ কামনরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, এমপি। এছাড়া ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি ও জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন ছাড়াও চ্যানেল আইয়ের তারকা শিল্পী মহিন ও শিল্পী লিজা সংগীত পরিবেশন করেন।
