বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে বুধবার ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি প্রমুখ।
