মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ইয়াবা জব্দ

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৭

গ্রেফতার দুই

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় আরজু বেগমের ব্যাগ থেকে ২৩০ পিস ও অঞ্জন দেবনাথের কাছ থেকে ২২০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতরা হলেন—চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার বনগ্রাম গ্রামের মো. হানিফের স্ত্রী আরজু বেগম (৪২) ও একই থানার শান্তিনিকেতন গ্রামের মিলন দেবনাথের পুত্র অঞ্জন দেবনাথ (১৯)।

ঢাকা-চট্টগাম মহাসড়কের হাদিফকির হাট এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে এই ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মিরসরাই থানার উপ-পরিদর্শক আমিরুল মুজাহিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরসরাই থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।