চন্দনাইশে গাঁজা ও ইয়াবাসহ আটক দুই

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২১:২৭

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশ থানা পুলিশ গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মহিলাসহ দুই জনকে আটক করেছে। জানা যায়, পুলিশ ঐ দিন রাতে দক্ষিণ হাশিমপুর বড়োপাড়ায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৪৫ হাজার ৯০০ টাকাসহ রুবেলের স্ত্রী আছানা আক্তারকে (২৫) আটক করেন। অপরদিকে দোহাজারী থেকে ৭২ পিস ইয়াবাসহ সাকিব (২০) নামের এক যুবককে আটক করে। পরে তাদের মাদক আইনে মামলায় কোর্ট হাজতে পাঠানো হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।