মুক্তাগাছায় কলেজ ছাত্রের মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার বায়রাউরা গ্রামের হুমায়ুন রশিদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক লরিচাপায় নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। রশিদ আটপাড়া উপজেলায় ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং শাখায় কাজ করতেন। এদিকে মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় আহত ইকরামুল হাসান লিমন নামে এক কলেজ ছাত্র ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি মুক্তাগাছা শহিদ স্মৃতি সরকারি কলেজের ছাত্র।
