দুই বোনকে ধর্ষণচেষ্টা, ভুয়া সেনাসদস্য গ্রেফতার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:২২

দুই বোনকে ধর্ষণচেষ্টা ও ফেসবুকে আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে র্যাব মো. আলমগীর খাঁ নামে এক ভুয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে। র্যাব-১১ মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, আলমগীর ২০১২ সালে ঢাকা সেনানিবাসের কচুক্ষেত আর্মিস্টোরে চাকরি নেন। তখন সেনাবাহিনীর ভুয়া আইডিকার্ড সংগ্রহ করেন। পরে তিনি বিভিন্ন সময়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যের পরিচয় দিয়ে প্রতারণা করতেন। এরই ধারাবাহিকতায় তিনি সেনা সদস্য হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে ফেসবুক আইডি খুলে ভিকটিমের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর এলাকায় কৌশলে আশ্রয় নেয়। ভিকটিম দুই বোনই স্থানীয় একটি হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্রী। তাদের বাড়িতে অবস্থানকালীন ভিকটিমের বিভিন্ন আপত্তিকর ছবি তার মোবাইলে ধারণ করেন। গত ২৫ ডিসেম্বর রাত ১২টায় ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে গত ৩০ ডিসেম্বর দুই বোনকে অপহরণ করে তাদের ঢাকা হতে বরিশালগামী কীর্তনখেলা লঞ্চের কেবিনে উঠিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দেন। লঞ্চে কেবিনে দুই বোনকে ধর্ষণের চেষ্টা করেন। গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কাটাকুশিয়া এলাকার এলাহী নেওয়াজ খার ছেলে।