ফতুল্লায় আগুনে দগ্ধ গৃহবধূ মারা গেছে

আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ২২:২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে দম্পতি দগ্ধের ঘটনায় স্ত্রী ফরিদা বেগম (২৫) মারা গেছেন। বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার ভোর ৬টায় ফতুল্লার কায়েমপুর এলাকায় মুফতি নজরুল ইসলামের তিনতলা বাড়ির নিচতলায় তাদের ভাড়া ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফরিদা বেগম ও তার স্বামী শরীফ মিয়ার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাধানগর এলাকায়।

আরও পড়ুন : পিলখানা হত্যা মামলা রায়ে ১১ দফা নির্দেশনা

ফতুল্লা মডেল থানার এসআই মোবারক হোসেন জানান, মুফতি নজরুল ইসলামের বাড়ির নিচতলার ভাড়াটিয়া শরীফের কক্ষে চুলার গ্যাস লাইন লিক করত। মঙ্গলবার ভোরে চুলা জ্বালানোর সময় ম্যাচের কাঠি ধরাতেই সেই লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এ সময় ফরিদা বেগমের শরীর ৮০ ভাগ দগ্ধ হলেও শরীফ মিয়া সামান্য দগ্ধ হন।  লাশ হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে গেছে পরিবারের লোকজন।

ইত্তেফাক/এমআরএম