আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের শূন্য পদে অধ্যক্ষ মতিউর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক সংগঠনের সভানেত্রী শেখ হাসিনা তাকে এ পদে মনোনয়ন দেন। একই সঙ্গে আওয়ামী লীগের আবারও কোষাধ্যক্ষ হয়েছেন এইচ এন আশিকুর রহমান এমপি।
গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে দলীয় সভানেত্রী তাকে এ পদে মনোনীত করেছেন। গতকাল বুধবার আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
