পাবনার সাঁথিয়ায় মঙ্গলবার রাতে মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বিষয়টি জানাজানি হলে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে। অসুস্থ একজন হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতরা হলেন- উপজেলার ধুলাউড়ি গ্রামের আতাউর রহমান ফকিরের ছেলে কাজল ফকির (৫৫) ও জাহের আলীর ছেলে সেলিম (৩০)। চিকিৎসাধীন রেজাউল করিম (৩০) আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জরিফ আহমেদ বলেন, তারা নেশাগ্রস্ত ছিল। মঙ্গলবার রাতে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর অসুস্থ। সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি
