উত্তর হবে বঙ্গবন্ধু

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৩৩

আমার দু চোখে চোখ রেখে যদি

প্রশ্ন তুলেছে কেউ,

‘বলো তো তোমার চোখ ভরা কেন

সুখ-মাখা জল ঢেউ?’

উত্তর হবে, ‘বঙ্গবন্ধু

এই চোখে করে বাস—

জ্বলজ্বল করে লেখা আছে, জয়

বাংলার ইতিহাস।’

 

আমার সমুখে ঠোঁট নেড়ে যদি

কেউ এ প্রশ্ন তোলে,

‘তোমার মুখের আয়নাতে কেন

সুখের স্বর্গ দোলে?’

উত্তর হবে, ‘বঙ্গবন্ধু

আছে অন্তর জুড়ে—

সেই ছায়া পড়ে দেশ দেখা যায়

মুখের সমুদ্দুরে।’